1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়িতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

 

দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত জাকারিয়া জাকির পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামের ডারারপাড় এলাকার লুৎফর রহমানের ছেলে এবং দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। এ বিষয় নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম।

থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ২১ অক্টোবর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েলের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় পরদিন স্বেচ্ছাসেবক দল নেতার বাবা রুহুল আমিন বাদী হয়ে হামলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মানিক রতনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়। সেই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, গত বুধবার রাতে জাকারিয়া জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park