1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

খুলনায় তনুমা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

মোঃ সোহেল রানা বাংলার চেতনা নিউজ খুলনা।

খুলনার রূপসা উপজেলার রাজাপুর এলাকায় তনুমা ঘোরামী (২৭) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, তনুমা ঘোরামী স্বামী দিপক মন্ডল (৩৫) ও ১০ বছরের একমাত্র সন্তানকে নিয়ে রূপসার রাজাপুর এলাকায় বসবাস করতেন।
গত বৃহস্পতিবার তিনি বাসা থেকে বের হয়ে খুলনা শহরে কেনাকাটা করবেন এবং সেখান থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ (প্রায় ৩০ হাজার টাকা ও ৫-৬ ভরি স্বর্ণ) বাবার বাড়ি কয়রার হড্ডা গ্রামে যাওয়ার কথা ছিলো।
তথ্য সুত্রে জানা যায়, পূজার ছুটিতে পরিবারের অন্যান্য সদস্যরা লঞ্চযোগে গ্রামের বাড়ি গিয়েছিলেন।
তবে গত শুক্রবার রাতে রাজাপুর ঘাট থেকে স্বামী দিপক মন্ডলকে ফোন করে তনুমার অসুস্থতার খবর দেন। পরে রবিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ২৯ সেপ্টেম্বর এর সকালে তার মৃত্যু হয়।
তনুমার মৃত্যু নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।এটি পরকীয়া জনিত ঘটনা নাকি অন্য কোনো কারণে—সেই প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।
তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। স্বামী দিপক মন্ডলই মূলত এসব তথ্য জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park