1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় দীর্ঘ ১৬ বছর পর উপজেলা বিএনপির সম্মেলন এম সাইফুর রহমান  মিন্টু সভাপতি,আঃ রকিব মল্লিক সাধারণ সম্পাদক 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

​দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান! বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০০৯ সালের পর এটাই প্রথম সম্মেলন হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার ঘটেছে।

​সম্মেলনকে ঘিরে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল-শোভাযাত্রা নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। দিঘলিয়ার হাট-বাজার, চা দোকান থেকে গ্রামগঞ্জে গত কয়েকদিন ধরে এই সম্মেলন নিয়ে ছিল সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সম্মেলন উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, খাঁন জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজল, জেলা কমিটির সদস্য শরীফ ইকবাল হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

​দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে প্রথম অধিবেশন শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।​বিকাল সাড়ে ৫টা থেকে দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন এবং ভোটগ্রহণ। এই নির্বাচনে মোট ২৮৪ জন ভোটারের মধ্যে ২৭৮ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুরের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল।​ দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে দিঘলিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি গঠিত হয়:​সভাপতি: আনারস প্রতীকে এম. সাইফুর রহমান মিন্টু (২৪০ ভোট)​নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ হাফিজুর রহমান (ছাতা প্রতীকে) পান ২২ ভোট।​সাধারণ সম্পাদক: তালা প্রতীকে আব্দুল রকিব মল্লিক (২৪৮ ভোট)​নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল মল্লিক (টিউবয়েল প্রতীকে) পান ৮ ভোট।সাংগঠনিক সম্পাদক: সিলিং ফ্যান প্রতীকে মোল্লা নাজমুল হক (১৬০ ভোট) এবং দেয়াল ঘড়ি প্রতীকে মোল্লা মনিরুজ্জামান (১১৯ ভোট) নির্বাচিত হন।দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই সম্মেলন ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। তাদের প্রত্যাশা, এই নতুন ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে দিঘলিয়া উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park