1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

দিঘলিয়ার সেনহাটিতে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বিকাশ চন্দ দাশের বস্ত্র বিতরণ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া বাংলার চেতনা নিউজ।

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় চন্দনী মহল ৫ নং ওয়ার্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রায় আড়াই শতাধিক শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন সমাজসেবক বিকাশ চন্দ দাশ। দীর্ঘদিন ধরে তিনি নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রতিবছরের ন্যায় এ বছরও উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি দরিদ্র পরিবারের পাশে দাঁড়ান।

বিকাশ চন্দ দাশ বলেন, তার স্বর্গীয় পিতা-মাতার আত্মার শান্তি কামনায় প্রতি বছরের ন্যায় তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আরও জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করে যেতে চান।

বস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা বিকাশ চন্দ দাশের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park