1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

বাগেরহাটের রামপালে শিক্ষিকার বাড়ীতে অগ্নি সংযোগ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

(মোঃ সোহেল রানা) বাংলার চেতনা নিউজ খুলনা।

বাগেরহাটের রামপালের জিয়লমারী গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হোসনেয়ারা বেগমের বাড়ীতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে বসতঘর সম্পূর্ণ পুড়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বাড়ীতে কেউ না থাকার সুযোগে অগ্নিসংযোগ করা হয়। আগুন লাগার পর স্থানীয় মানসিক ভারসাম্যহীন তানভীর হাওলাদার ঘটনাস্থলে দা নিয়ে দাঁড়িয়ে ছিল এবং কেউ আগুন নেভাতে গেলে বাধা দিচ্ছিল।
রামপাল থানার ওসি মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, অগ্নি সংযোগের সঙ্গে ওই যুবকের সম্পর্ক থাকতে পারে। তদন্ত চলছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও ঘটনার কারণ যাচাই করা হচ্ছে।
হোসনেয়ারা বেগম ফোনে সংক্ষিপ্তভাবে জানান, বিষয়টি তাঁকে খুবই আহত করেছে এবং তিনি বর্তমানে নিরাপদ স্থানে রয়েছেন। স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park