1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের আয়োজনে ওলামা সমাবেশ অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার ওলামা বিভাগের আয়োজনে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কবিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামীর বাংলাদেশ বিনির্মানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে এদেশের আলেম ওলামারা। আগামীর সংসদ নির্বাচনে সমাজের মানুষকে সৎ ও যোগ্য লোককে ভোট প্রদানের দাওয়াত পৌঁছাতে হবে। আলেম সমাজ জাতীর রাহাবার। তাদেরকে আলেম ওলামাদের পক্ষে এগিয়ে আসতে হবে। দখলমুক্ত, চাঁদাবাজমুক্ত শোষনহীন সমাজ গঠনে সকলকে ইসলামের দাওয়াত নিয়ে মানুষের মাঝে ঝাপিয়ে পড়তে হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park