1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।

দিঘলিয়া উপজেলায় ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৩ আগষ্ট) সকাল ১০ টায় দিঘলিয়া পূর্ব থানা শাখা ছাত্র শিবিরের সভাপতি খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও দিঘলিয়া পশ্চিম থানা শাখার সভাপতি হাফেজ তরিকুল ইসলামের পরিচালনায় সেনহাটি আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও খুলনা মহানগরী ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ তোমরা অনেক সাধনা করে জিপিএ এ+ পেয়ে নিজেকে গৌরবের আসনে বসাতে পেরেছো তেমনি নিজেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, অতীত সময়ে আমরা দূর্ণীতির মহাসমুদ্র দেখেছি। রাষ্ট্রের এমন কোনো সেক্টর ছিলনা যেখানে দূর্ণীতিগ্রস্ত ছিলনা। আর এই দূর্ণীতিগুলো সংগঠিত হয়েছিল বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া ব্যক্তিরাই। দেশকে ভেতর থেকে ধ্বংস করা এই দূর্নীতিগ্রস্ত লোকের মেধা থাকলেও ইসলামী নৈতিকতা না থাকার কারনেই সকল অপকর্মগুলো করতে পেরেছে।
উক্ত এ+ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি বলেনঃ তোমরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। এদেশকে তোমাদেরই নেতৃত্ব দিতে হবে। এজন্য আরও বেশি অধ্যাবসয়ী হতে হবে। মেধা ও নৈতিকতা দিয়ে দেশ পরিচালনা করলে এদেশ হবে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ও সাবেক খুলনা মহানগরীর সভাপতি মুশাররফ আনসারী, ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার সেক্রেটারি মোঃ ইলিয়াছ হোসাইন, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান । এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সাবেক থানা সভাপতি শহিদুল ইসলাম মানিক, তরিকুল ইসলাম সুমন, মুশফিকুর রহমান সামি সেক্রেটারি দিঘলিয়া পূর্ব (থানা) শাখা, সাকিব শেখ সেক্রেটারি দিঘলিয়া পশ্চিম (থানা) শাখা। অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ এ+ প্রাপ্ত ৬৫ জন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট ও গিফট প্যাকেজ দিয়ে সংবর্ধনা জানানো হয়।
উক্ত এ+ সংবর্ধণা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকগন তাদের অনুভূতি প্রকাশ করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park