1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

দুদকের শুনানিতে দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্হার নির্দেশ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে খুলনার সরকারি দপ্তর সমূহে সেবাবঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের অভিযোগ শুনতে ২৫ মে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরাসরি গণশুনানির আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

বক্তব্যে তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশে বলেন,জনগণের করের টাকায় আমাদের বেতন হয়, অথচ আমরা তারাই আবার জনগণের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করি এটা কাম্য নয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উচিত ইমান দারির সঙ্গে জনগণকে সেবা প্রদান করা। যিনি সৃষ্টিকর্তাকে ভয় করেন,তিনি কখনও জেনে-শুনে অন্যায় করতে পারেন না। তিনি আরও বলেন,আমরা সবাই নিজ নিজ অবস্থানে একজন বিচারক।

পরিবারে নিজের আয়ের চেয়ে বেশি উপহার দিলে বা বিলাসিতা করলে সন্তানের কাছে জবাবদিহি করাটা কঠিন হয়ে পড়ে। তাই পরিবার থেকে সততা শুরু করতে হবে। তরুণদের উদ্দেশে তিনি বলেন,তোমরা হতাশ হবে না। পরিবার ও সমাজের কল্যাণে কাজ করবে এবং প্রয়োজন হলে উদ্যোক্তা হবে। শিক্ষা ও জ্ঞানকে প্রজাতন্ত্রের কল্যাণে ব্যবহার করতে হবে। গন শুনানিতে আরও উপস্থিত ছিলেন দুদকের

কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন,দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ।৷৷ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক,মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার ও পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।

গণশুনানিতে খুলনার বিভিন্ন সরকারি,আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী,বিশিষ্ট নাগরিক ও অভিযোগকারী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভুক্তভোগীরা সরাসরি অভিযোগ উপস্থাপন করেন যার মধ্যে ঘুষ,হয়রানি, অনিয়ম ও দীর্ঘ সূত্রিতার মতো বিষয় উঠে আসে। দুদক এসব অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষণিক তদন্তের নির্দেশনা বা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে।এই গণশুনানির মূল বার্তা ছিল “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা।”অনুষ্ঠান শেষে দুদক কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের শুনানি অব্যাহত থাকবে এবং যে কোনো দুর্নীতি অভিযোগ পেলে গোপনে খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা বলেন,আমাদের কাছে অনেক অভিযোগ আছে সেগুলো সেগুলো তদন্ত এবং যাচাই-বাছাই চলছে। সত্যতা পেলে ব্যবস্হা নেওয়া হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park