1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দায়িত্বশীল সমাবেশ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

দেশের মানুষকে সাথে নিয়ে জামায়াতে ইসলামী কুরআনের বাংলাদেশ গড়বে: অধ্যক্ষ কবিরুল ইসলাম
আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। জামায়াতে ইসলামী দ্বীন কায়েমের আন্দোলনে মানুষকে আহবান জানায়। এদেশের মানুষকে সাথে নিয়ে সৎ, খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে কুরআনের বাংলাদেশ গড়ে তুলতে চায়। যেখানে চাঁদাবাজ ও দুর্ণীতিবাজদের কোনো জায়গা থাকবে না। শুক্রবার বিকাল ৪টায় দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানের সঞ্চালনায় দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এ্যাড. আবু ইউসুফ মোল্যা, তেরোখাদা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি নাহিদ হাসান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিবুদ্দিন, খুলনা-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ হাবিবুল্লাহ ইনাম, খুলনা জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মোঃ ইলিয়াস হুসাইন। আরো উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুজাহিদুল ইসলাম, সাইফুল্লাহ মানসুর, তাসলিম হাসান টুটুল, মাওঃ দেলোয়ার হোসেন আজাদী মোঃ মুরাদ হোসেন প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park