1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন: আলোচনা সভা, শপথ পাঠ ও সনদ বিতরণ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা মিলনায়তনে “মুক্তি দিবে যুবশক্তি, কর্মসংস্থানে আনবে সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফুল ইসলাম বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অপরিসীম। দক্ষতা বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন ও সৃজনশীলতায় যুবকদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, সরকার যুবদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা দিচ্ছে, যা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে হবে।পরে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং উপস্থিত যুবকদের সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল নাগরিক হওয়ার শপথ পাঠ করানো হয়। দিনব্যাপী কর্মসূচিতে যুব উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park