1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা মহেশ্বর পাশা (সিএসডি) গোডাউনের রাস্তা ও ড্রেনের বেহাল দশা, সংস্কারে কতৃপক্ষের নেই কেনো উদ্যোগ,,,,,

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, বাংলার চেতনা নিউজ।

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা কেন্দ্রীয় খাদ‍্য সংরক্ষণাগার (সিএসডি) গোডাউনের খাদ‍্য পণ‍্য সরবরাহের চলাচলের রাস্তার বেহাল অবস্থা। বিষয়টি নিয়ে যেনো কতৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই। গুদামের সামনের রাস্তার পাশ দিয়ে যে সকল ড্রেন আছে,সেই সমস্ত ড্রেন ভেঙ্গে পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
অন্য দিকে ঐ রাস্তা দিয়ে মালামাল আনা নেওয়া ঝুঁকি পুর্ন হয়ে পড়েছে।

একটি সুত্রে জানাগেছে,ম্যাক্স কোম্পানির মালামাল নিয়ে ভারি ভারি গাড়ি যাতায়াতের কারণে রাস্তা নষ্ট হয়েছে। শুধু তাই নয়। সিএসডির রাস্তা ও ড্রেনের পাশাপাশি বৈদ‍্যুতিক খুটিগুলো রয়েছে ঝুকিপূর্ণ অবস্থায় আছে।

খুলনা মহেশ্বরপাশা সিএসডি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে জানান,সিএসডির গেটের সামনে এবং ভিতরে কয়েকটি রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তায় বড়ো বড়ো গর্ত হয়েছে। ড্রেনগুলো ভেঙ্গে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। যে কারণে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভিতর দিয়ে ট্রাক ঠিকমতো আসা যাওয়া করতে পারেনা। এবিষয়ে মোশারফ স্যারকে বার বার শ্রমিকদের পক্ষ্য থেকে বলেছি। তিনি বলেন,এ সম্পর্কে আমি অনেক বার কতৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করেছি।

সার্বিক বিষয় সিএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন বলেন, সাইলো নির্মাণ করার সময় নির্মাণ সামগ্রী সিএসডির ভিতর দিয়ে ১০ চাকার গাড়ি মালামাল সরবরাহ করার জন্য বেশির ভাগই রাস্তা ঘাট
ভেঙ্গে গিয়ে চলাচলের অনুপোযোগী হয়। অন্যদিকে, সিএসডির বহু বছরের অফিস বিল্ডিং ও আবাসিক কোয়ার্টার তৈরি হওয়ার কারণে বিল্ডিং গুলিও ঝুকিপূর্ণ অবস্থায় আছে। যেকোন মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।তিনি গত ২০২৪ সালে ৯ ই এপ্রিল যোগদানের পর থেকে খাদ‍্য সংরক্ষণাগার এলাকায় লোক ও জনবল (নিরাপত্তা বাহিনী) কম থাকার কারণে সিসি ক‍্যামেরার আওতায় এনে অতিরিক্ত সিকিউরিটির ব‍্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও চলতি বছরে খাদ‍্য সংগ্রহের লক্ষমাত্রা শতভাগ পুরণ করেছেন। তিনি আরও বলেন,খাদ‍্য সংরক্ষণ ব‍্যবস্থা ৬৪ টি গুদাম থাকা সত্ত্বেও ৪৭টি গুদাম সচল আছে। বাকি গুদাম গুলি সংরক্ষণের যোগ্য ন‍য়, ঝুকিপূর্ণ অবস্থায় আছে। এছাড়া নতুন করে কয়েকটি গুদাম তৈরি হচ্ছে। তিনি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন,তাড়াতাড়ি যেন রাস্তা ও ড্রেন মেরামত করা হয়। তা না হলে মারাত্মক ঝুঁকি নিয়ে মালামাল লোড আনলোড করা হচ্ছে। যে কোন সময় বড়ো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park