1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

দিঘলিয়া উপজেলায় জুলাই পুনর্জাগরণ শপথ পাঠ অনুষ্ঠান ২০২৫ (ভার্চুয়াল) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৫১ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ খুলনা।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় দিঘলিয়া উপজেলা প্রশাসন এবং সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয় এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল) উপলক্ষে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, দিঘলিয়া থানা এস আই নারায়ন, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদার, সুন্দরবন কলেজে অধ্যায়নরত জুলাই কন্যা নেহা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথি, ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিলেন সোহেব, ইমরান, লাবিবা, অভিভাবকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি সমাজসেবা ও মহিলা বিষয় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, শারমীন এস. মুরশিদ কর্তৃক জুলাই পুনর্জাগরণ কেন্দ্রিক মূল্যবান আলোচনা শেষে একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, নারী ও শিশু নির্যাতন দূর করে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকারে সমগ্র বাংলাদেশের সকল জেলা ও উপজেলা একযোগে ভার্চুয়ালি শপথ করা হয়।অতঃপর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক উপজেলাস্থ প্রতিবন্ধীদের পরিচয়পত্র কার্ড (অভিভাবকদের) তুলে দেওয়া হয়। পরবর্তীতে, একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park