1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বাগেরহাট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক আইন শৃংখলা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১২০০(একহাজার দুইশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার:১ 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

ময়না আক্তার স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অদ্য ১৮/০৭/২০২৫ খ্রিঃ পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ১0 জনের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস টিম বিশেষ অভিযান, মাদকদ্রব্য উদ্ধার ও আইন শৃংখলা নিয়ন্ত্রণ ডিউটি পরিচালনাকালে বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানাধীন নওয়াপাড়া মোড়ে অবস্থানকালে ইং-১৮/০৭/২০২৫ তারিখ বিকাল ১৭.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ঢাকা হতে বাগেরহাট জেলাগামী পরিবহন যোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর একটি বড় চালান আসছে। বিষয়টি পুলিশ সুপার, বাগেরহাট মহোদয়কে অবহিত করলে তার নির্দেশে উক্ত সংবাদের সত্যতা যাচাইসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিবি টিম বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থিত পিলজংগ ইউপি এর কালাম ফিলিং এন্ড সার্ভিসেস এর সামনে পাঁকা রাস্তার উপরে অস্থায়ী চেকপোস্ট শুরু করে। চেকপোস্ট করাকালীন ইং-১৮/০৭/২০২৫ তারিখ বিকাল ১৭:৩৫ ঘটিকার সময় মোল্লাহাটের দিক থেকে একটি বলেশ্বর পরিবহন, যার রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৯০ আসতে দেখে থামানোর সংকেত দিলে গাড়িটি থেমে যায়। তখন পরিবহনের সুপারভাইজারসহ স্থানীয় সাক্ষীদের ও সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সন্দেহভাজন যাত্রীদের মালামাল মালিকের উপস্থিতিতে তল্লাশী করতে থাকে। তল্লাশীর একপর্যায়ে বাসের মধ্যে থাকা সন্দেহভাজন এক মহিলা ধৃত আসামী আফরিন হামিম তমা(৩০) এর কাছে ভ্যানিটি ব্যাগের মধ্যে ক) একটি স্বচ্ছ পলিথিনে রক্ষিত ০৬(ছয়) পিচ নীল রংয়ের জীপার প্যাকেট, যার প্রতিটি প্যাকেটে ২০০ (দুইশত) পিচ করিয়া সর্বমোট (০৬×২০০)= ১,২০০/-(একহাজার দুইশত) পিচ কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট। যার ওজন (১,২০০×.১)= ১২০ (একশত বিশ) গ্রাম, যার আনুমানিক অবৈধ মূল্য (১,২০০×৫০০)= ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা। (খ) ০১(এক) টি কালো রংয়ের হ্যান্ডব্যাগ, উপরোক্ত “ক” নং আলামত “খ” নং আলামতের মধ্যে রক্ষিত ছিল। উক্ত ঘটনা সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park