1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় সমাজসেবা অধিদফতরাধীন ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

বৃহস্পতিবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে উপ‌জেলা সমাজ‌সেবা কার্যালয়,ডুমু‌রিয়া,খুলন‌ার আয়োজ‌নে সমাজ‌সেবা অ‌ধিদফতরাধীন ক্ষৃদ্রঋণ কার্যক্রম বাস্তবায়‌নে বিদ‌্যমান সমস‌্যা ও করণীয় বিষ‌য়ে সে‌মিনা‌র অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।উক্ত সে‌মিনা‌রে প্রধান আলোচক হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন জন‌বি অনি‌ন্দিতা রায়,প‌রিচালক(উপস‌চিব),বিভাগীয় সমাজ‌সেবা কার্যালয়,খুলনা,সম্মা‌নিত আলোচক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জনাব মুহাম্মদ আল- আমিন,জেলা সমাজ‌সেবা কার্যালয়,খুলনার সহকারী প‌রিচালক জনাব মোঃ আইনাল হক।মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন জেলা সমাজ‌সেবা কার্যালয়,খুলনার উপপ‌রিচালক জনাব কা‌নিজ মোস্তফা।উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান,উপজেলা পল্লী দারিদ্র বি‌মোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাশ ও সমাজ‌সেবার বি‌ভিন্ন প্রকল্প গ্রা‌মের গ্রাম ক‌মি‌টির সভাপ‌তি ,কর্মদ‌লের নেতা ও মাতৃ‌কে‌ন্দ্রের ঋণ গ্রহীতা,প্রতিবন্ধী ঋণ গ্রহীতা ও ইউনিয়ন সমাজকর্মীগণ উপ‌ন্থিত ছি‌লেন।


অপরা‌হ্ণে সমাজ‌সেবার ‌বি‌ভিন্ন প্রকল্পগ্রা‌মের ঋণ গ্রহীতাগণের ম‌ধ্যে ক্ষুদ্রঋণের চেক‌বিতরণ ও ক‌্যা‌পি‌টেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকা‌রি এতিমখানার ম‌ধ্যে চেক বিতরণ অনুষ্ঠান উপ‌জেলা সমাজ‌সেবা কার্যালয়,ডুমু‌রিয়ার পক্ষ থে‌কে আয়োজন করা হয়।উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জনাব মুহাম্মদ আল-আমিন এ সভাপ‌তি‌ত্বে উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত‌ ছি‌লেন জনাব অ‌নি‌ন্দিতা রায়,প‌রিচালক(উপস‌চিব), বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জনাব কা‌নিজ মোস্তফা,উপপ‌রিচালক ,জেলা সমাজ‌সেবা কার্যালয়,খুলনা ও মোঃ আইনাল হক,সহকারী প‌রিচালক। উপ‌জেলা সমাজ‌সেবা অ‌ফিসার সুব্রত‌ বিশ্বাস এর সঞ্চালনায় ৫ টি প্রকল্প গ্রা‌মের ৫৪ জন ঋণগ্রহীতার মা‌ঝে ২১ লক্ষ ১৫ হাজার টাকা ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।এছাড়া নিবন্ধনকৃত ১২ টি ক‌্যা‌পি‌টেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকা‌রি এতিমখানার মা‌ঝে ১৫ লক্ষ ৭২ হাজার টাকার অনুদা‌নের‌ চেক বিতরণ করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park