1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

খুলনার সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২টি মামলা দায়ের

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পঠিত

 

ডেস্ক নিউজ

সোয়া ১৭ কোটি টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ, অর্জনের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক।

আজ বিকালে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে তালুকদার আব্দুল খালেক এর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদক খুলনা জেলার সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও হাবিবুন নাহারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন উপ সহকারি পরিচালক মোঃ আশিকুর রহমান।
সহকারি পরিচালক রকিবুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, এই বছরের জানুয়ারী মাস থেকে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তার বিরুদ্ধে খুলনা সিটি করর্পোরেশনের দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। দুদকের অনুসন্ধানে তার নামে মোট ১৭ কোটি ৮৬ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে ১৫ কোটি ৫৭ লাখ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন। যা অবৈধ সম্পদ হিসাবে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।
অন্যদিকে দ্বিতীয় মামলায় সাবেক মেয়রের স্ত্রী ও সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে ১ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৫৩৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে তার নামে মোট ৫ কোটি ৬১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে জ্ঞাত আয়ের বাইরে অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ৬৬ লাখ টাকা।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুযায়ী ২টি মামলা দুইটি রুজু করা হয়েছে।।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park