1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মাছ বিক্রেতা থেকে স্বপ্ন ফেরিওয়ালা: ‘গ্রাম্য সুন্দরবন ডটকম’ বদলে দিচ্ছে ইমনের জীবন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

শিক্ষিত যুবক হয়েও বেকার থাকার হতাশা কাটিয়ে একজন অনলাইনভিত্তিক মাছ বিক্রেতা হয়ে ওঠার গল্প শুনলে আজও অনেকে চমকে যান। কিন্তু এই গল্প কোনো কল্পকাহিনি নয়, এটি খুলনার ফকিরহাট উপজেলার হাসিবুর রহমান ইমনের বাস্তব জীবন। তিনি প্রমাণ করে দিয়েছেন—আর্থিক বাধা, পেশাগত সংকোচ কিংবা সামাজিক দৃষ্টিভঙ্গি—কোনো কিছুই ইচ্ছাশক্তিকে আটকে রাখতে পারে না।
সাধারণ পরিবারের সন্তান ইমন। শিক্ষা জীবন শেষ করে যখন চাকরির আশায় বিভিন্ন জায়গায় ঘুরছিলেন, তখনই সিদ্ধান্ত নেন—নিজের কাজ নিজেই শুরু করবেন। অথচ পেশা হিসেবে মাছ বিক্রি বেছে নেওয়ার সাহস কম মানুষই দেখাতে পারেন। কিন্তু ইমন পিছপা হননি। বরং এই পেশাকে আধুনিক প্ল্যাটফর্মে তুলে ধরার সাহস ও বুদ্ধিমত্তা দেখিয়েছেন।


ইমন গড়ে তুলেছেন ‘গ্রাম্য সুন্দরবন ডটকম’, যা মূলত একটি ‘রেডি টু কুক’ অনলাইন মাছ বিক্রির প্রতিষ্ঠান। খুলনার স্থানীয় ঘেরে বা পুকুরে চাষ করা দেশি মাছ সংগ্রহ করে সেগুলো পরিষ্কার করে রান্নার উপযোগী করে পাঠানো হয় ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে। ৪০টিরও বেশি প্রজাতির মাছ বিক্রি করেন তিনি—অনলাইন অর্ডার ও হোলসেল চ্যানেলের মাধ্যমে।
এই উদ্যোগের মাধ্যমে তিনি শুধু নিজের স্বপ্ন পূরণ করেননি, বরং এলাকার আরও ২০ জনকে দিয়েছেন কর্মসংস্থান। কাজ পেয়েছে মাছ প্রক্রিয়াকরণে নিয়োজিত নারী কর্মী, প্যাকেজিং সহকারী, মোটরসাইকেল ডেলিভারি রাইডার এবং মার্কেটিং টিম।
ইমনের সাফল্যের পেছনে রয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থিক সহযোগিতায় ও নবলোক পরিষদের বাস্তবায়নে আরএমটিপি প্রকল্পটির সহযোগিতা করেছে আন্তর্জাতিক অংশীদার হিসেবে IFAD (International Fund for Agricultural Development) এবং DANIDA।
নবলোকের প্রকল্প কর্মকর্তা পলি রানী মন্ডল বলেন— আমরা চাচ্ছি স্থানীয়ভাবে উদ্যোক্তা তৈরি করতে, যাঁরা বাজার বুঝে কাজ করবে, প্রযুক্তি ব্যবহার করবে এবং মানুষের আস্থা অর্জন করবে। ইমনের সফলতা আমাদের কাজের সার্থক উদাহরণ।
ইমনের দৃষ্টিভঙ্গি শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ নয়। তার লক্ষ্য—বাংলাদেশের নিরাপদ দেশি মাছ আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া। তিনি বলেন, দেশি মাছ যেমন স্বাস্থ্যকর, তেমনি বৈদেশিক বাজারে এর চাহিদা প্রচুর। আমি চাই ‘গ্রাম্য সুন্দরবন ডটকম’ একদিন দেশের ব্র্যান্ড হোক।ইমনের মতো উদ্যোক্তা শুধু নিজের পরিবারকে পরিবর্তন করছেন না, বরং পুরো গ্রামের আর্থসামাজিক চিত্র বদলে দিচ্ছেন। একটি উদ্যোগ যখন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে, তখন তা শুধু ব্যবসা নয়—এটি হয়ে ওঠে সামাজিক আন্দোলন।

ইমন আমাদের শেখান—পেশা ছোট নয়, দৃষ্টিভঙ্গিই বড়। মাছ বিক্রেতা হয়েও একজন মানুষ কিভাবে দেশ গড়ার অংশীদার হতে পারেন, ইমন তার জলজ উদাহরণ।
গ্রামীণ উদ্যোক্তাদের পাশে দাঁড়ালে কীভাবে অর্থনীতি বদলায়—সেটিও প্রমাণ করছে নবলোক-আরএমটিপি-পিকেএসএফ মডেল।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park