1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন

দিঘলিয়া উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ প্রসঙ্গে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৯২ বার পঠিত

এস.এম.শামীম দিঘলিয়া।

দিঘলিয়ায় গতকাল ৩ রা জুন দুপুর ১২ টায় উপজেলা কৃষি অফিস আয়োজিত বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বরে উপজেলা কৃষি অফিস কর্তৃক কৃষি সামগ্রী (মৌসুমী বীজ, গাছের চারা, ফসলী নেট এবং পারিবারিক পুষ্টিবাগান প্রদর্শনী বিলবোর্ড) বিতরণ করা হয়। উক্ত পারিবারিক পুষ্টিবাগান স্থাপন বাস্তবায়নে উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ কিশোর আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ মেহেদী হাসান এর তত্ত্বাবধানে দিঘলিয়া উপজেলাস্থ ০৬টি ইউনিয়নের ১৮৬ জন প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৪-২০২৫ অর্থবছরের (২য় সংশোধিত) প্রাপ্ত কৃষি সামগ্রীসমূহ বিতরণ করা হয়। এ সময় সকলকে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (পারিবারিক পুষ্টি বাগান) বাস্তবায়নে সকলের মাঝে একটি নির্দেশিকা সম্বলিত মডেল লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ কিশোর আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ মেহেদী হাসান কর্তৃক উপস্থিত সকল কৃষকদের উদ্দেশ্যে জমি নির্বাচন, বীজ বপনের সঠিক সময়, কীটনাশক প্রয়োগ এবং সেচ প্রদান সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত কৃষি সামগ্রীসমূহ হলো বর্ষাকালীন (তিন মাস মেয়াদী) মৌসুম ভিত্তিক সবজি উৎপাদন পরিকল্পনার অংশ হিসেবে ১ম-৫ম খন্ড ভেদে ০৫ প্রকার বীজ (লালশাক, ডাটা শাক, টমেটো, পুঁইশাক, গীমা কলমি, মুলা, বেগুন, কাঁচা মরিচ, ধনিয়া পাতা এবং পালং শাক) ও অন্যান্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park