1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা বটিয়াঘাটায় গৃহবধূকে মারধর অতপর থানায় অভিযোগ দায়ের।।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৬২ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,

খুলনা বটিয়াঘাটা উপজেলার হরিণটানা থানার কৈয়া বাজার সাউথ বাংলা সিটিতে আমেনা আমিন পাখি (১৮) নামের এক গৃহবধূকে মারধর করে ঘরে আটক রাখার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মেয়েকে নির্যাতনের খবর পেয়ে আমেনার পিতা আল আমিন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মেয়ের অভিভাবক ও স্থানীয়রা জানায়,গত ১বছর আগে কৈয়া সাউথ বাংলা সিটির এলাকার শামসুর রহমানের ছেলে বায়েজিদ রহমানের সঙ্গে খুলনা বাগমারা এলাকার আল আলামিন এর মেয়ে আমেনা আমিন পাখির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আমেনার সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে স্বামী ও শ্বশুর শাশুড়ী প্রায়ই তাকে মারধর করত বলে অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ। শনিবার সন্ধ্যায় আমেনাকে আবারও মারধর করে ঘরে বন্দি করে রাখা হয়। তখন প্রতিবেশীর ফোন পেয়ে আমেনার মা বাবা দ্রুত ঘটনাস্থলে এসে মেয়েকে মারাত্বক জখম অবস্হায় উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। এ বিষয় গত রবিবার সন্ধ্যায় আমেনা বেগম বাদী হয়ে হরিণটানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park