1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় মধুমাস জ্যৈষ্ঠের শুরু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১২৩ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

জ্যৈষ্ঠ মাসের আজ পহেলা। বাংলা বর্ষের দ্বিতীয় মাসের প্রথম দিন আজ। যেভাবেই বলি না কেন গ্রীষ্মের মাঝে এই জৈষ্ঠই এখন মধুমাস। তীব্র তাপদহে প্রাণটা ওষ্ঠাগত হলেও প্রকৃতিতে এখন অন্য রূপ। নানা স্বাদের বাহারি সব ফলের ম ম গন্ধে মাতোয়ারা বাংলার প্রান্তর।
বাংলা অভিধানে চৈত্রকে মধুমাস বলা হলেও রসালো আর মিষ্টি ফলের প্রাচুর্যে কালের পরিক্রমায় জৈষ্ঠ মাস এখন মধুমাস হিসেবেই সমাদৃত।
ডুমুরিয়া বাজার জুড়ে ফলের বাহার রসেতে টলমল, আম, কাঁঠাল আর জাম জামরুল নানা রকম ফল।

মেঘের গর্জন তর্জন যায় হোক না কেন, বলা যায় আজ থেকেই অনানুষ্ঠানিকভাবেই বাজারে আসতে শুরু করছে গ্রীষ্মকালীন ফলের সম্ভার। আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, তরমুজসহ নানা জাতের পাকা ফলের ঘ্রাণে ভরে ওঠছে হাটবাজার। রসালো ফলের এই সমাহার বাঙালির রসনা তৃপ্তির পাশাপাশি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদিত ফল এই সময়েই পুরোদমে বাজারে আসে, যা কৃষকদের জন্য নতুন ঋতুর আশীর্বাদ।জৈষ্ঠ্য আসার সাথে সাথেই শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্রই যেন আনন্দের ঢেউ লাগে।

শুধু বাসা বাড়িতে নয় অফিসে আদালতে ও ফলই হয়ে ওঠে আপ্যায়নের প্রধান উপকরণ। তাপের তীব্রতা মাঝে প্রকৃতির পক্ষ থেকে ফল হচ্ছে মধুর উপহার।

ডুমুরিয়া উপজেলা প্রাণকেন্দ্র ডুমুরিয়া বাজার, চুকনগর বাজার, আঠারো মাইল বাজার, খর্নিয়া বাজার, সব খানেই ফলের পসরা নিয়েই বসে আছে দোকানী।
অফিস শেষে কর্তা বাসায় ফিরছে ফলের ব্যাগ হাতে, দিনমজুর কিংবা ইজিবাইক চালকের রি হাতেও থাকে ফল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park