1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

যশোরে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধি মো মানিক হোসেনঃ

যশোরে বর্ণাঢ্য আয়োজন ও নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান।আজ পহেলা বৈশাখ-১৪৩২ বঙ্গাব্দ। আজ বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।সারা দেশের ন্যায় যশোরেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে।

যশোর কালেক্টরেট ভবনের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সত্যিকার অর্থে পহেলা বৈশাখ উৎসবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যোগ করে নতুন মাত্রা। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি যশোর কালেক্টরেট ভবন থেকে শুরু করে দড়াটানা মোড় হয়ে চিত্রার মোড় ও থানা মোড় দিয়ে টাউন হল ময়দানে এসে শেষ হয়।

এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় যোগ দেন যশোর পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাঙ্গালির ঐতিহ্যকে তুলে ধরেন।এর আগে সংক্ষিপ্ত পরিসরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।তিনি বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে এই আনন্দঘন উৎসবমুখর পরিবেশকে নিরাপদে রাখতে সমস্ত প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park