1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বাগেরহাট খানজাহান আলীর মাজারে ৩ দিন ব্যাপী মেলা শুরু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান।

প্রায় সাড়ে ছয়শ বছরের পুরানো ঐতিহাসিক হযরত খানজাহান আলীর (রহ.) মাজারে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে। মাজার এলাকায় জড়ো হচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা ভক্ত-অনুরাগীরা।প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এ মেলা শুরু হয় জানিয়ে হযরত খানজাহান আলী (রহ.) মাজারে প্রধান খাদেম ও ষাট গুম্বজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম বলেন, শুক্রবার (১১এপ্রিল) মেলা শুরু হয়েছে। চলবে তিনদিন ধরে। আগামী রবিবার এই মেলা শেষ হবে।এদিকে মেলা উপলক্ষে সকাল থেকে মাদারীপুর,ঝিনাইদহ, বরিশাল, ঝালকাঠি,খুলনা ওপটুয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মাজার এলাকায় জড়ো হতে শুরু করেছেন হযরত খানজাহান আলীর হাজার হাজার ভক্ত-অনুরাগীরা। ভক্তরা বলেন,হযরত খানজাহানের সঙ্গে মানুষের আত্মিক প্রেম-ভালোবাসা আছে।

এ ভালোবাসার জন্য তারা এখানে প্রতিবছর আসেন। এখানে নামাজ পড়েন,রোজা রেখে মানত করেন। এ উছিলায় আল্লাহ তাদের মনোবাসনা পূর্ণ করেন।
মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, “চৌদ্দশ খ্রিস্টাব্দে

হযরত খানজাহান (রহ.) পূর্ণভূমি বাগেরহাটে আসেন। পরে পাঁচশ বছর ধরে চৈত্র
মাসের পূর্ণিমা তিথিতে দেশ বিদেশের হাজার হাজার ভক্ত-আশেকানদের মাজারে
সমাগম ঘটে। সেই থেকে ধারাবাহিকভাবে এটি চলে আসছে।”তিনি বলেন, “ভক্ত-আশেকানদের বিশ্বাস এখানে আসলে তাদের মনোবাসনা পূরণ হয়।তাই তারা মাজার জিয়ারত ও দীঘিতে গোসল করেন। মনোবাসনা পূর্ণের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেন।”প্রধান খাদেম আরও বলেন, এ উপলক্ষে এখানে ধর্মীয় অনুষ্ঠান হয়।দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এ মেলায় যাতে কোনো বিশৃক্সখলা না ঘটে সেজন্য প্রশাসন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park