1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় রক্তরাঙা শিমুল ফুলে ছেয়ে গেছে প্রকৃতি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনার ডুমুরিয়ায় রক্তরাঙা শিমুল ফুলে ছেয়ে গেছে প্রকৃতি। প্রস্ফুটিত শিমুল ফুলের অপরুপ দৃশ্য জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। শিমুল ফুলের লাল রংয়ে প্রকৃতি সেজেছে এক অন্যরকম সাজে। যেন প্রকৃতিতে রংয়ের খেলা চলছে।

ঋতুরাজ বসন্তেখুলনার ডুমুরিয়া উপজেলায় প্রকৃতিকে রাঙিয়ে ফুটছে শিমুল ফুল। রক্ত লাল শিমুল ফুলে প্রকৃতির সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। যেদিকে দুচোখ যায় সেদিকেই চোখে পড়ে লাল রঙের আভা।

যদিও আগের মত শিমুল গাছ আর নেই। তবুও উপজেলার গ্রাম বাংলার মেঠো পথের ধারে, ভিটা বাড়ির পতিত জমিতে দেখা মিলছে রক্ত লাল শিমুল ফুল। লাল ফুল আর কোকিলের কুহু কুহু ডাক মনে করিয়ে দেয় বসন্তের আগমনী বার্তা।
সরেজমিন ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের গোনালী গ্রামে জোনাব আলী শেখ বাড়িতে গিয়ে দেখা গেছে, প্রতিটি গাছে ফোটা রক্তরাঙা শিমুল ফুলে

ছেয়ে গেছে পুরো এলাকা। যেদিকে চোখ যায় শিমুলের রক্তিম আভায় চোখ আটকে যায়। শিমুল ফুলে মৌমাছির গুনগুন শব্দ ও উড়োউড়ি প্রকৃতিতে অন্যরকম এক আবহ তৈরি করেছে। অনেক প্রকৃতিপ্রেমীরা শিমুল ফুলকে ভালোবেসে সেলফি তুলছে।

কালের বিবর্তনে আর আধুনিকতার ছোয়ায় গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে রক্তরাঙা এসব শিমুল গাছ। প্রতিনিয়ত বিলুপ্ত হয়ে যাচ্ছে শিমুল গাছ। সেই সাথে কমেছে মনোমুগ্ধকর শিমুল ফুল। তবুও শিমুল ফুলের প্রতি মানুষের অন্যরকম ভালোবাসা। স্থানীয় বীরকামট খালী দক্ষিণ বাজারের পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, শিমুল ফুলের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। সত্যিই প্রকৃতিকে যেন নতুন রূপ দিয়েছে রক্তরাঙা শিমুল ফুল।

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, শিমুল ফুল প্রকৃতির সৌন্দর্যবর্ধক একটি ফুল। শিমুল ফুল না ফুটলে যেন বসন্তই মনে হয় না। বসন্ত এলেই চলে আসে শিমুল ফুলের কথা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park