1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

 

মহিদুল ইসলাম( শাহীন) খুলনা থেকে,

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জরুরী কার্যবিবরণী শিক্ষক সমিতির ২য় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার সকালে
বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ও জুম মিটিং (হাইব্রিড) এর মাধ্যমে সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আলোচনা ও সাধারণ সভা অত্র শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা ও শিক্ষার্থীদের নির্মমভাবে আহত করার ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ঢোকানোর অপচেষ্টা ও বহিরাগত সন্ত্রাসী কর্তৃক ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রদেরকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। একই সাথে আহত শিক্ষার্থী এবং ছাত্রদের পাশে দাঁড়াতে গিয়ে আহত শিক্ষকদের প্রতি সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করা হয়। সভায় ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদেরকে নিরাপত্তা দিতে না পারার কারণ হিসাবে রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। ভাইস-চ্যান্সেলর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকেই এবং সিনিয়র অনেক শিক্ষকবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বারবার সহযোগিতা চাওয়ার পরেও কোন সহযোগিতা না পাওয়ায় তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। এর ফলেই বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদের মাঝে ভুল বোঝাবুঝি ও অনাস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ছাত্রদের সাথে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতায় কাজ করতে গিয়ে কিছু কিছু ছাত্রদের দ্বারা ভাইস-চ্যান্সেলরসহ অনেক সাধারণ শিক্ষকদের সাথে অশোভন আচরন ও নিগৃহীত হওয়ার বিষয়ে উৎকণ্ঠা ও নিন্দা প্রকাশ করেন। শিক্ষকবৃন্দ একদিকে রাষ্ট্রীয় প্রশাসনের সহযোগিতা না পাওয়া, অন্যদিকে ছাত্রদের আস্থা হারানোয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিঘ্নিত হওয়া এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের নিরাপত্তা জনিত আশঙ্কার কথা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park