1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সশস্ত্র বাহিনীর সাফল্য

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩১ বার পঠিত

-ঃ নিউজ ডেস্ক  ঃ-

ঢাকা, ১৬ ফেব্রয়ারি ২০২৫ঃ বিশ্বের ৩২টি দেশের ১৭৯ জন সামরিক সদস্যের অংশগ্রহণে সৌদি আরবের মক্কা নগরীতে অনুষ্ঠিত হয় ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪। গত ৩১ জানুয়ারি হতে ০৪ ফেব্র“য়ারি ২০২৫ পর্যন্ত সৌদি আরবের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ০৩ পারা, ০৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা হিফজ্ এবং তেলাওয়াতসহ মোট ০৬টি ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর ০৫ জন ও সেনাবাহিনীর ০১ জনসহ মোট ০৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গৌরবময় সাফল্য অর্জন করে। বাংলাদেশ নৌবাহিনীর সাব্বির হোসেন, ৩ পারা গ্রপে এবং
মোঃ গোলাম রব্বানী, ১০ পারা হিফজ্ গ্রপে ২য় স্থান অর্জন করে স্বর্ণ পদক লাভ করে; যা বাংলাদেশ তথা সশস্ত্র বাহিনীর জন্য অসামান্য গৌরব বয়ে আনে। আন্তর্জাতিক পরিমন্ডলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ সাফল্য সামরিক সদস্যদের জন্য একটি অনন্য অর্জন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ধর্মীয় ক্ষেত্রে সামরিক বাহিনীর এ ধরনের অর্জন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা ও মাইল ফলক হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park