1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় ইউপি সদস্যার বাড়িতে দুঃসাহসিক চুরি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় এক সাবেক ইউপি সদস্যার বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরদল নগদ টাকা ও সোনার গহনাসহ এক লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় এবং ভুক্তভোগী পরিবার ২লক্ষ‌ সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের সুন্দরবুনিয়া গ্রামের সাবেক মহিলা ইউপি সদস্যা বিনতা মন্ডল (৬৫) ও তার পুত্রবধু প্রতিদিনের ন্যায় গৃহস্থলির কাজ শেষে রাতের খাবার খেয়ে ১০ টার দিকে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে।
রাত আনুমানিক ২/৩ টার দিয়ে আনুমানিক ৪/৫ জনের একদল চোর বাড়ির ভিতর প্রবেশ করে দ্বিতল বাড়ীর নীচতলার ক্লসিকল গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এরপর নীচ তলার একটি কক্ষের দরজার তালা ভেঙে শয়ন কক্ষের আলমারির লকার ভেঙে ফেলে। এসময় ড্রয়ারে রক্ষিত নগদ ৩৮ হাজার টাকা, ১জোড়া সোনার কানের দুল, ১জোড়া সোনার চুড়ি ও ৩পিস নাকফুলসহ আনুমানিক ১০ আনা ওজনের সোনার গহনা নিয়ে চম্পট দেয় চোরদল যার আনুমানিক মুল্য এক লক্ষ টাকা।
খবর পেয়ে শুক্রবার সকালে স্থানীয় মাদারতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি চুরি মামলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park