1. admin@banglarchetona.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি, পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ মশিউর রহমানের মাদকবিরোধী অবস্থান নেওয়ায় হামলার অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় জিডি গরমে শিক্ষার্থীদের কষ্টের কথা জানতে পেরে স্কুলে ফ্যান দিলেন বিএনপি নেতা আমিন আহম্মেদ খুলনার টুটপাড়ায় নেশাগ্রস্ত রিকশাচালকের হামলা, স্ত্রী-ছেলেমেয়েসহ আহত ৩ ‎ফুলতলায় প্রতিবন্ধী বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাৎ ম্যানেজিং কমিটির বিরুদ্ধে সাংবাদ সম্মেলন আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বি কোম্পানি’র সতর্কবার্তা নগরজুড়ে ‘বি’ কম্পানির / (নবাব) এর নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ, প্রতারকদের টাকা না দেওয়ার আহ্বান ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মেধা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফুলতলা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভায় যাচাই-বাছাই শেষে ১১ নতুন সদস্য অন্তর্ভুক্ত উপকূলের ‘মহৌষধ’ ও অর্থকরী সম্ভাবনা: সুন্দরবনের কেওড়া ফলের আমূল সমাচার

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৮০ বোতল মাদকদ্রব্য উদ্ধারসহ ৩ জন গ্রেফতার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ ডিবি দিনাজপুর মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৬/০৮/২০২৬ খ্রিঃ রাত্র ২১.২০ ঘটিকার সময় ঘটনাস্থল দিনাজপুর জেলার বিরল থানাধীন ০২ নং ফারাক্কাবাধ ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডস্থ কাঞ্চন ফিলিং স্টেশনের বিপরীত পার্শ্বে আরশী ম্যানসন এর সামনে অভিযান পরিচালনাকালে ধৃত ১ নং আসামী মোঃ দেলোয়ার হোসেন (৪২), পিতা-মশির উদ্দিন, মাতা-মর্জিনা বেগম, সাং-শিরাইল বরচুনা, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও এর দেহ এবং তাহার ব্যাবহৃত ডিসকোভার ১০০ সিসি মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের পিছনে ক্যারিয়ারে বাধা একটি সাদা বাজারের ব্যাগের ভিতর ১৬ (ষোল) বোতল কথিত মাদকদ্রব্য ESkuf এবং ধৃত ০২ নং আসামী মোঃ ফরহাদুল ইসলাম (৩৩), পিতা-মোঃ একিন উদ্দিন, মাতা-মোছাঃ ফরিদা বেগম, এর দেহ এবং তাহার ব্যাবহৃত টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের সামনের বামপাশের হ্যান্ডেল বারে লাগানো একটি সাদা বাজারের ব্যাগের ভিতর থেকে মোট ২৩ (তেইশ) বোতল কথিত মাদকদ্রব্য PHENSIBILL উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয় ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ২টি জব্দ করা হয়। পরবর্তীতে ধৃত আসামী ফরহাদুলের মোটর সাইকেলের পিছনে বসা ধৃত ৩ নং আসামী মোঃ নুর জামান (৩৮), পিতা-মৃত কবির উদ্দিন, মাতা-মোছাঃ নুরবানু, উভয়ের সাং-তেগড়া মহেষপুর (ভগিরথপুর), থানা-বিরল, জেলা-দিনাজপুর এর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা বাজারের ব্যাগের ভিতর মোট ৪১ (একচল্লিশ) বোতল কথিত মাদকদ্রব্য WINCEREX উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়। ধৃত আসামীগন একে অপরের সহযোগীতায় পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গুলো ক্রয়-বিক্রয়ের জন্য নিজ নিজ দখলে রেখেছিল মর্মে স্বীকার করে। এবং ধৃত আসামীদের বিরুদ্ধে বিরল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park