1. admin@banglarchetona.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি’র অভিযানে ৮৬,৮০০ টাকার মাদকদ্রব্য ফেনসিডিল ও ৪২০ ট্যাবলেট আটক খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা খুলনার পাট শিল্প মরুভূমিতে পরিণত হলেও জীবিকা ধরে রেখেছে দিঘলিয়ার সাগর জুট স্পিনিং মিলস্ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তেরখাদার বাজার গুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান। তেরখাদায় উজেলা খামারের তালা ভেঙে চারটি  গরু চুরি,আতঙ্কে খামারিরা খুলনা বটিয়াঘাটার ইউপি সদস্য লিপিকার উপর সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম অবস্থায় খুমেকে ভর্তি খুলনা কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনার এর সৌজন্য স্বাক্ষাৎ দিঘলিয়ায় রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতে ইসলামীর আয়োজনে র ্যালী শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত

দিঘলিয়ায় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৫০ বার পঠিত

এস.এম.শামীম দিঘলিয়া।

দিঘলিয়ায় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) এসএসসি/সমমান পরীক্ষার্থীদের পরীক্ষা শেষে দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। গতকাল সকাল ১০টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি কারিগরী প্রশিক্ষন কেন্দ্র ( টিটিসি) আয়োজিত উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, আরো উপস্থিত ছিলেন (টিটিসির) বিভিন্ন শিক্ষক বৃন্দ ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন বিশব্বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার প্রশিক্ষণ, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ড্রাইভিং ও বিভিন্ন কোর্সের ছাত্র ছাত্রীদের ক্লাস ও ট্রেনিং পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো:আরিফুল ইসলাম। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক, অফিসার ইনচার্জ এইচ এম শাহীন। পরিদর্শনকালে ছাত্র ছাত্রীদের মাঝে উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে শুভেচ্ছা বিনিময় করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park