৭ নভেম্বর *জাতীয় বিপ্লব ও সংহতি দিবস* উপলক্ষে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি মোড়ে এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সভাপতি খুলনা মহানগর বিএনপি এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), খুলনা মহানগর ও জেলা কতৃক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, ছাত্র বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।* আরও উপস্থিত ছিলেন, এম. আলী আসগার লবি, সাবেক সংসদ সদস্য। মোঃ মনিরুজ্জামান মন্টু, আহবায়ক, খুলনা জেলা বিএনপি। মোঃ শফিকুল আলম তুহিন, সাধারণ সম্পাদক, খুলনা মহানগর বিএনপি। মোঃ মনিরুল হাসান বাপ্পি, সদস্য সচিব (ভারপ্রাপ্ত), খুলনা জেলা বিএনপি। এ্যাড. মোমরেজুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক, খুলনা জেলা বিএনপি। এবং খুলনা মহানগর ও জেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মীবৃন্দ।
শিববাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ খুলনা মহানগর ও জেলা বিএনপি কতৃক একটি র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে ময়লাপোতা মোড় হয়ে রয়েলের মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.