নিজস্ব প্রতিবেদক:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলার ১ নং সিকদার মল্লিক ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার(২৭ জুন) ৩ নং জুজখোলা মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ১ নং সিকদার মল্লিক ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ লিটন সরদার।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ৩ নং জুজখোলা মডেল প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বৃক্ষরোপণকালে মোঃ লিটন সরদার বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের কোনো বিকল্প নেই। আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে বেশি করে গাছ লাগানো।" তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের গাছের যত্ন নেওয়ার এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নারিকেল গাছের চারা রোপণ করা হয়। স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা এই চমৎকার উদ্যোগের জন্য ইউনিয়ন কৃষক দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.