মোঃ মামুন মোল্লা খুলনা
: জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্বাচনী জনসভা গতকাল বিকাল ৪ টায় ফুলবাড়ী গেট কুয়েট রোডে অনুষ্ঠিত হয়। খুলনা ৩ খান জাহান আলী থানা ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মীর কায়ছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। প্রধান বক্তা ছিলেন খুলনা ২ ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, মতিউর রহমান, ইকবাল হোসেন ইকবাল, অধ্যক্ষ তরিকুল ইসলাম, মোল্লা সোহাগ হোসেন, এনামুল হাসান ডায়মন্ড, হেলাল শরীফ,ইকবাল হোসেন মিজান, মোঃ আলমগীর হোসেন, রফিকুল ইসলাম রফিক, মীর শওকত হোসেন হিট্টু, গোলাম কিবরিয়া, মেহেদী হাসান বাপ্পি,শাম্মী চৌধুরী মলি, শিরিন আক্তার,সাবিনা ইয়াসমিন,চমন আরা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি রকিবুল ইসলাম বকুল তার বক্তব্যে বলেন খুলনা ৩ আসনের জনগণের অন্যতম সমস্যা স্বাস্থ্য সেবা , বন্ধ জুটমিল চালু ও বেকার সমস্যা। তিনি বলেন খুলনা ৩ আসন থেকে যিনি নির্বাচিত হবেন তার প্রথম কাজ হবে এ সকল সমস্যার সমাধান করা। তিনি জনসাধারণের উদ্দেশ্য বলেন ভোট আপনাদের মূল্যবান সম্পদ তাই বুঝে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তিনি আরো বলেন ভোট প্রদান করার পূর্বে আপনাদের দেখতে হবে প্রার্থী স্থায়ী ঠিকানা কোথায় এবং এ যাবৎকাল নির্বাচনী এলাকায় উন্নয়নে কি কি কাজ করেছে। আপনাদের এক একটি ভোট আগামীতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.