( মোঃ কামরুল ইসলাম)
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।এ পরিস্থিতিতে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।আজিজুল বারী হেলাল -তিনি আশা প্রকাশ করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সব শঙ্কা দূর করে আবার হাসি মুখে ফিরবেন।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।পাশাপাশি আজিজুল বারী হেলাল বর্তমানে তার নির্বাচনী সকল কর্মসূচি স্থগিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.