মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন মাঝ সখিপুর এলাকা থেকে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।
মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ০২ জুলাই ২০২৬ তারিখ, ভোর ০৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন মাঝ সখিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ১,০৩৫
বোতল ফেন্সিডিলসহ আসামি
মোঃ কবির হোসেন (৩৮), পিতা: নওসের আলী সরদার* সাং: মাঝ সখিপুর, থানা: দেবহাটা, জেলা:সাতক্ষীরাকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক
উদ্ধারকৃত মাদকসহ আসামিকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের চলমান অভিযান।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.