রিপোর্টার ইরানি পারভীন
আজ ০৭/০৮/২০২৬ ইং বিকাল ৪.০০ ঘটিকায় খুলনা দৌলতপুর সরকারি মহসিন মাধ্যমিক বিদ্যালয়ে সবুজ পৃথিবী সংগঠনের খুলনা বিভাগীয় কমিটি কর্তৃক আয়োজিত মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী -২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম মঞ্জু প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা। বিশেষ অতিথি জনাব সহিদ মাহমুদ, সাধারণ সম্পাদক সবুজ পৃথিবী,

জনাব এ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, সদস্য সচিব খুলনা নাগরিক সমাজ, শেখ আবু আসলাম বাবু, স্বর্ণ পদক প্রাপ্ত সাংবাদিক ও কবি সাহিত্যিক, জনাব মোঃ শাহ নিয়াজ মাগদুম, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজ সেবক ও সহ-সভাপতি ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন খুলনা ইউনিট, জনাব শহিদুল ইসলাম জোয়ার্দার, প্রধান শিক্ষক, সরকারি দৌলতপুর মহসিন মাধ্যমিক বিদ্যালয়, মোঃ জাহাঙ্গীর হোসেন সভাপতি খুলনা বিভাগীয় কমিটি সবুজ পৃথিবী, তানভীর তপন সাধারণ সম্পাদক খুলনা বিভাগীয় কমিটি সবুজ পৃথিবী এবং সঞ্চালনায় ছিলেন ইফফাত সানিয়া ন্যান্সি, উপস্থাপক বাংলাদেশ বেতার, খুলনা সহ বিএনসিসির অংশগ্রহণে স্বরচিত কবিতা পাঠ, সম্মাননা স্মারক প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে বৃক্ষ রোপন, পরিচর্যা, সংরক্ষণ এর কোন বিকল্প নাই এবং প্রত্যেকের বাড়ির আঙিনায় একটি করে হলেও গাছ লাগানোর পরামর্শ দেন খুলনা সিটি কর্পোরেশন এর প্রশাসক মোঃ নজরুল ইসলাম মঞ্জু।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.