নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:
সংরক্ষিত মহিলা আসন (৩৪৯)এর সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁইয়ের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরোয়ার হোসেন হাওলাদার।
গতকাল পিরোজপুরের হুলারহাট ৩ নং ওয়ার্ডে মো. ছরোয়ার হোসেন হাওলাদারের নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই এবং পৌর বিএনপি নেতা ছরোয়ার হোসেন হাওলাদার পিরোজপুরের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা করেন। পিরোজপুর পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার নানা দিক উঠে আসে তাদের এই আলোচনায়।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন যে, পিরোজপুরের অবহেলিত জনপদের উন্নয়নে এবং জনগণের অধিকার আদায়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই ব্যাপক ও প্রশংসনীয় ভূমিকা রাখবেন।
পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার বলেন"পিরোজপুরের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করাই আমাদের লক্ষ্য। আগামী দিনে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি।"
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে ০৩ ও ০৯ নং ওয়ার্ড বিএনপি এবং যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.