মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বধ্যভূমিতে ফুলের বেদি দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধারাও শ্রদ্ধা জানান।
এরপর জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিটি উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আদর্শে দেশ গড়ার আহ্বান জানান।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.