খুলনা জেলা প্রতিনিধি,
খুলনা মহানগরীর লবনচরা থানা ৩১ নং ওয়ার্ড এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি বাড়িতে অনাধিকার প্রবেশ করে দুই ভাইকে মারধর, ছুরিকাঘাত ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। গত ২০ এপ্রিল রাতে মোক্তার হোসেন রোড বাইলেন এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীদের বাবা পশু ডাক্তার মোঃ ফিরোজ আলী খান বাদী হয়ে লবনচরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মোঃ সোহেল ওরফে আমিন (২৫) প্রায় এক বছর আগে বাদীর ব্যবহৃত মোটরসাইকেলটি ব্যবহারের কথা বলে নিয়ে যান। দীর্ঘদিন পার হওয়ার পর গত ২০ এপ্রিল রাতে ফিরোজ আলী খানের বড় ছেলে কে. এম মঈন আহম্মেদ মাহিন (১৬) মোটরসাইকেলটি ফেরত চাইলে বিবাদী ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন।
পরবর্তীতে ওই রাতেই আনুমানিক রাত ৮টার দিকে সোহেল ও তার সাথে থাকা আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ৩-৪ টি মোটরসাইকেল যোগে ফিরোজ আলী খানের বসত বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলা কারীরা বাড়িতে ঢুকে মাহিন ও তার ছোট ভাই কে. এম মহি (১৪)-কে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও মারধর করতে থাকে। এক পর্যায়ে ১নং আসামি মাহিনকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করলে তার পায়ে গুরুতর জখম হয়। হামলা কারীরা কেবল মারধরই নয়, ঘরের আসবাবপত্র ভাঙচুর করে টেবিলের ড্রয়ারে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং প্রায় ৮০ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ছেলেদের চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এলে হামলা কারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
আহত দুই ভাইকে উদ্ধার করে স্থানীয় একটি মেডিকেল শপে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সন্তানদের কাছে ঘটনার বিস্তারিত জেনে ফিরোজ আলী খান থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ দায়ের করেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় লবণচরা থানা পুলিশ জানান,বিবাদীদের বিরুদ্ধে
মোঃ ফিরোজ খান থানায় অভিযোগ দায়ের হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.