মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
যশোর জেলার চৌগাছা থানাধীন মৃধাপাড়া এলাকা থেকে ২১১ বোতল ফেন্সিডিল (Wincerex) সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর আভিযানিক দল। র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ মে ২০২৬ ইং তারিখ, ভোর ০৫:১০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি- ৩, যশোর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার চৌগাছা থানাধীন মৃধাপাড়া মহিলা কলেজ গেটের সামনে চেকপোষ্ট পরিচালনা করে ঝিনাইদহ জেলার মহেষপুর হতে যশোরের দিকে আগত সন্দেহজনক একটি সাদা প্রাইভেটকার তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল (Wincerex) সহ আসামি শ্রী চিরঞ্জিৎ (২৮), পিতা- ফুলচাঁন, সাং- কাগমারী, এবং ২। মোঃ বাবলুর রহমান (৪৪), পিতা- মৃত শুকুর আলী,সাং- মোহাম্মাদপুর, উভয় থানা- ঝিকরগাছা, জেলা- যশোরদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকালে আসামিদ্বয়ের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশী করে পিছনের ডালার ভিতর হতে সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত ২১১ বোতল ফেন্সিডিল (Wincerex) উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোরের চৌগাছা থানায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামিদ্বয়কে জব্দকৃত আলামতসহ যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, র্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.