(ক্রাইম রিপোর্ট মোঃ সোহেল রানা)
খুলনায়- রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার সভাপতিত্বে বক্তব্য রাখেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম,রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর, বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, আব্দুল মালেক।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।এছাড়াও বক্তৃতা করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আনোয়ার উল কুদ্দুস, শিক্ষা কর্মকর্তা মুহা: আবুল কাশেম, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার,বীরমুক্তিযোদ্ধা হরষিত বিশ্বাস, হাসান মাহমুদ সিদ্দিক, আবুল ফজল হেলাল, মোঃ রফিকুল ইসলাম, টুকু মিনা, আ: কুদ্দুস, খান দেলোয়ার, শেখ জিন্মাত আলর, শেখ গোলাম মোস্তফা, ছাত্রপ্রতিনিধি ফাহাদ গাজী প্রমূখ।এর পূর্বে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিজয়মঞ্চে উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা বিএনপি, সামাজিক ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।এছাড়াও মাঠে ডিসপ্লে প্রদর্শন, কুচকাওয়াজ ও ছাত্র-ছাত্রীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.