রূপসায় আজিজুল বারী হেলালের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ভাইয়ের নির্বাচনী উঠান বৈঠক আজ ৫ নভেম্বর সন্ধ্যায় আইচগাতীর নবপল্লী এলাকায় অনুষ্ঠিত হয়। যেখানে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা ব্যাপক উপস্থিত ছিলেন। আইচগাতী নবপল্লীবাসি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক, গোলাম মোস্তফা তুহিন। এসময় তিনি স্থানীয়দের প্রতি ভোটের মাধ্যমে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান এবং বিএনপির প্রার্থীর প্রতি সমর্থনের জন্য সক্রিয়ভাবে কাজ করার অনুরোধ করেন। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, উদ্দ্যোগী ও শক্তিশালী সমর্থনের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করবে ধানের শীষের প্রার্থী।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.