জাতীয় সংসদের ৭৮, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে গণসংবর্ধনা দিয়েছে নেতাকর্মীরা ।
গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে খোকসা উপজেলার শিয়ালডাঙ্গি এলাকায় মোটরসাইকেল র্যালি নিয়ে তাকে স্বাগতসংবর্ধনা জানান দলীয় নেতাকর্মীরা। র্যালিটি কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে কুমারখালী বাসস্ট্যান্ডে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
এসময় কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, জেলা বিএপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ্যাডঃ শাতিল মাহমুদ, কুমারখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিলাল, বিএনপি নেতা অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, ছাত্রদলের সদস্য সচিব আবু কাউসার অপু প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় মেহেদী রুমী বলেন, ‘আপনারা জানেন তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছে। আরো অনেককেই দিতে পারেননি। আমি তাদেরকে আহ্বান জানাবো আসেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আমার বিরুদ্ধে মিছিল না করে আসুন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করি। তিনি আরো বলেন, তারেক রহমান তারুণ্যের অহংকার আর এ তরুণদেরকে নিয়েই এবার ইনশাল্লাহ আমি ধানের শীষকে বিজয়ী করব। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হবে এ আশা রাখি।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.