ক্রাইম রিপোর্টার আল আমিন।
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা সরকারী সুন্দরবন আদর্শ কলেজের উদ্যোগ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সুন্দরবন কলেজ শাখার ছাত্র দলের সভাপতি নাছির রহমান নাহিদ,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
প্রফেসর আবু তাহের মোঃ আনিছুর রহমান
বিশেষ অতিথি- প্রফেসর মোঃ রবিউল ইসলাম
বিশেষ অতিথি : চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, সাংগঠনিক সম্পাদক - খুলনা মহানগর বিএনপি।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন দেশ ও জাতি গঠনে একজন সুদক্ষ ছাত্র দেশের যে ভূমিকা রাখতে পারে তা হয়তোবা পৃথিবীর আর কোন জাতি রাখতে পারে না তাই তিনি ছাত্র সমাজকে দেশ ও দেশের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি- প্রফেসর মোঃ রবিউল ইসলাম বলেন,
শিক্ষাই জাতির মেরুদন্ড তাই এই ছাত্র সমাজকে সঠিক শিক্ষার মাধ্যমে দেশ গড়তে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি : চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, সাংগঠনিক সম্পাদক - খুলনা মহানগর বিএনপি।
দেশের এই ক্লান্তি লগ্নে এই ছাত্র সমাজ দেশের হাল যদি না ধরে আজ হয়তো বা এই দেশ কখনোই স্বৈরাচারে হাত থেকে রক্ষা করা যেত না তাই ছাত্রদলের প্রতি আবার বিশেষ অনুরোধ তারা যেন সবসময় নিজেদেরকে ঐক্যবদ্ধ ও সুসংঘটিত করে রাখতে পারে পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগময় অবস্থায় নিজেদের সবটুকু দিয়ে দেশকে রক্ষা করতে পারে।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি সুন্দরবন কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.