নিজস্ব প্রতিবেদক
মানুষের পাশে আমরা প্রতিপাদ্যকেসামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় পাইকগাছা উপজেলার গড়ইখালী মোমেনশাহী ইনস্টিটিউট স্কুল মাঠে ব্র্যাকের মানবিক সহায়তা হিসেবে ৩৩০ পিস কম্বল হতদরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: ফজলে রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাইক্রো ফাইন্যান্স (দাবি) মোহাম্মদ হাফিজুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক সুমিত কুমার বসু, মোমেনশাহী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো: শামছুর রহমান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্র্যাক এর খুলনা ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মাইক্রো ফাইনান্স কমলেশ কুমার মন্ডল, উপজেলা ম্যানেজার অর্থ ও হিসাব শিলাদিত্য, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মতিনুর রহমান, শাখা ব্যবস্থাপক গড়ইখালী ব্রাঞ্চ মোহাম্মদ নওশের ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যাক মনে করে যে মানুষের পাশে দাঁড়ানো কেবল সাহায্য নয় বরং মানবিক দায়িত্ব। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শীত জনিত স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করা। এই কর্মসূচির আলোকে খুলনা জেলার কয়রা, পাইকগাছা ও ফুলতলা উপজেলায় ১০০০ কম্বল বিতরণ করা হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.