মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১০ টায় খুলনা মহানগরীর ওএমএস এর ২৯ নং ওয়ার্ডের ডিলার
মেহেরুননেসা এন্টারপ্রাইজ সামনে উক্ত দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ডিলার ও ২৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান লিটু,মহিলা দলের সাধারণ সম্পাদক জামিলা খাতুন,সুফলভোগী লিটু শেখ,মমতাজ পারভীন, রাহেলা বেগম, কুদ্দুস গাজী, সামাদ চৌধুরী প্রমুখ। ডিলার বলেন,“আমাদের নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে সংকটাপন্ন অবস্থায়
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা দেশনেত্রীর সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং আপনারাও মন থেকে দোয়া করবেন, তিনি যেনো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
দোয়া মহাফিলে উপস্থিত ছিলেন,টিবিক্রস রোডে ওএমএস এর ভুক্তভোগীরাসহ এতিম ও প্রতিবন্ধিরা।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.