(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)
খুলনার রূপসায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক,
খুলনা ৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন,
বিএনপির আমলে মানুষ ছিলো স্বস্তিতে ও শান্তিতে এবং নিরাপত্তায়।তখন দেশের প্রতিটি ঘরে ছিল আলো,বিদ্যুৎ ঘাটতি ছিল না,দ্রব্যমূল্য ছিল নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষ পেতো ন্যায্য দামে প্রয়োজনীয় পণ্য। কর্মসংস্থানের সুযোগ ছিল পর্যাপ্ত, ফলে তরুণরা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল।কৃষক পেতো কৃষি পণ্যর ন্যায্য মূল্য, শিক্ষার্থীরা পেতো মানসম্মত শিক্ষা,আর স্বাস্থ্যসেবা পৌঁছে যেত সাধারণ মানুষের দোরগোড়ায়।

আজিজুল বারী হেলাল তিনি- একটি বাড়ি একটি গাছ কর্মসূচি নিয়ে বলেন বৃক্ষ শুধু ছায়া দেয় না, জীবন দেয়। একটি গাছ মানে একটি প্রাণ, একটি ভবিষ্যৎ
গাছ আমাদের অক্সিজেন দেয়, বায়ু বিশুদ্ধ করে, মাটি রক্ষা করে, এমনকি জীববৈচিত্র্যের ভারসাম্যও বজায় রাখে। আজ পৃথিবী জলবায়ু পরিবর্তনের ভয়াবহ চাপে।
এই সংকট মোকাবিলায় সবচেয়ে সহজ, কার্যকর ও টেকসই উপায় হচ্ছে বৃক্ষরোপণ রোপন করা। তাই আমরা এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপন শুরু করেছি।ইতিমধ্যে আজ বুধবার ১১ নভেম্বর পর্যন্ত আমরা ৫ হাজার বৃক্ষের চারা বিতরণ এবং রোপন করে ফেলেছি। তাই বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে জনগণকে তেমনই আগলে রাখবে,যেমন বৃক্ষ মানুষকে ছায়া ও সুরক্ষা দেয়,তিনি আরও বলেন বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণের ক্ষমতায়। এই দল মনে করে, জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারে দেশের প্রকৃত অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে
ক্ষমতায় থাকাকালীন বিএনপি জনগণের জীবনমান উন্নয়নে কাজ করেছে নিরলসভাবে গ্রাম থেকে শহর পর্যন্ত অবকাঠামো উন্নয়ন, কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা, ও তথ্যপ্রযুক্তিতে অগ্রগতি ছিল তার বাস্তব প্রমাণ।
তিনি আজ ১১ নভেম্বর বিকালে খুলনার রূপসা উপজেলার রূপসা কলেজ চত্বরে ৩নং নৈহাটি ও ৪নং টিএসবি ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সেন্টার কমিটি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল,রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,জেলা মহিলাদলের আহবায়ক এ্যাড তসলিমা খাতুন ছন্দা,
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ।টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন বিএনপির আহবায়ক খান আনোয়ার হোসেন।নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম ও টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমানের যৌথ পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি সদস্য শেখ আব্দুর রশিদ,
মোল্লা রিয়াজুল ইসলাম,আছাফুর রহমান,রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,যুগ্ম আহবায়ক রয়েল আজম, মহিলা যুবদলের সদস্য সচিব শারমিন আক্তার আখি,সাবেক জেলা বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এরপূর্বে কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল খুলনা-৪ আসনের বিএনপির উদ্যোগে তার পক্ষ থেকে একটি বাড়ী একটি গাছ সবুজায়নের অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকালে আইচগাতী ইউনিয়নের সরকারি বেলফুলিয়া স্কুল,
বেলফুলিয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়, খানমোহাম্মাদ পুর, শিরগাতী,জে কে এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দূর্জনীমহল ও যুগিহাটী এলাকায় বৃক্ষের চারা বিতরণ এবং রোপন করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.