খুলনা ব্যুরো।।
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আলম চৌধুরীর স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় পদে বহাল রাখার নির্দেশনা দিয়েছে দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।
জানা যায়, গত ২ মার্চ ২০২৬ তারিখে বিশেষ কারণবশত বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আলম চৌধুরীর সাধারণ সম্পাদক পদ সাময়িকভাবে স্থগিত করেন। তবে ওই সময়েও তিনি দলীয় পদে না থেকেও বিএনপির সকল কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দলীয় শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে চলেন।
দলীয় সূত্রে জানা গেছে, তার এই দায়িত্বশীল ও নিষ্ঠাবান ভূমিকার কারণে বিএনপির ঊর্ধ্বতন নেতারা সন্তোষ প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে তার বিরুদ্ধে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পুনরায় বারাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বহাল রাখার নির্দেশনা প্রদান করা হয়।
পদে পুনর্বহাল হওয়ার পর আলম চৌধুরী বলেন, “বিএনপির আদর্শ ও নিয়মনীতি বুকে ধারণ করে আমি সবসময় দলীয় কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখব। আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা যেন যথাযথভাবে রক্ষা করতে পারি সে চেষ্টা অব্যাহত থাকবে। স্থগিতাদেশ প্রত্যাহার করায় বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।”
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.