নিজস্ব প্রতিনিধি বাগেরহাট থেকে-
বাগেরহাটের চিতলমারীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন মামলার প্রধান আসামি মোছা. হাসনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে ঢাকার খিলক্ষেত এলাকায় তার বড় ভাইয়ের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। ঘটনার পর থেকে তিনি সেখানে লুকিয়ে ছিলেন।
চিতলমারী থানার ওসি রোকেয়া খানম জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআই ফয়সাল আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে হাসনা বেগমকে গ্রেপ্তার করে।
আজ সোমবার সকালে তাকে চিতলমারী থানায় আনা হয় এবং সকল প্রক্রিয়া শেষে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এসময় তার সঙ্গে ছিল দুই অবুঝ নাবালিকা শিশু—যাদের বয়স মাত্র ১ বছর ও ২ বছর।
উল্লেখ্য, ৬ নভেম্বর রাতে চিতলমারীর মহিলা কলেজ রোডের একটি ভাড়া বাসায় ঘুমন্ত স্বামী লিঠু ইসলামের গোপনাঙ্গ কেটে দেন হাসনা বেগম। এরপর তিনি সন্তানসহ পালিয়ে যান।
১০ নভেম্বর লিঠুর বড় ভাই হিরুন বাদী হয়ে চিতলমারী থানায় মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.