( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )
*বারোসাত, তেরখাদা,
শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ২ নং বারোসাত ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হারুনর রশিদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "পহেলা বৈশাখ আমাদের হাজার বছরের ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির ধারক। নতুন বছর আমাদের মাঝে নিয়ে আসুক পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সমৃদ্ধি। পুরনো বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাবো।"
আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি আরও বলেন, "আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ২ নং বারোসাত ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সকলের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।"
তিনি ইউনিয়নবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.