1. admin@banglarchetona.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি’র অভিযানে ৮৬,৮০০ টাকার মাদকদ্রব্য ফেনসিডিল ও ৪২০ ট্যাবলেট আটক খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা খুলনার পাট শিল্প মরুভূমিতে পরিণত হলেও জীবিকা ধরে রেখেছে দিঘলিয়ার সাগর জুট স্পিনিং মিলস্ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তেরখাদার বাজার গুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান। তেরখাদায় উজেলা খামারের তালা ভেঙে চারটি  গরু চুরি,আতঙ্কে খামারিরা খুলনা বটিয়াঘাটার ইউপি সদস্য লিপিকার উপর সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম অবস্থায় খুমেকে ভর্তি খুলনা কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনার এর সৌজন্য স্বাক্ষাৎ দিঘলিয়ায় রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতে ইসলামীর আয়োজনে র ্যালী শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত

বাংলাদেশ হাইফ্লাওয়ার পিজিয়ন এ্যাসোসিয়েশন পুরস্কার বিতরণ অনুষ্ঠান খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত:

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা। 

বাংলাদেশ হাই ফ্লাওয়ার পিজিয়ন এ্যাসোসিয়েশনের ২০২৫ সালের ৬ ষ্ঠ তম সমষ্টিগত কবুতর উড়ানো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৬ জানুয়ারি শুক্রবার বেলা ২ টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংককুয়েট হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাই ফ্লাওয়ার পিজিয়ন এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শামসুল আরিফ এর সভাপতিত্বে এবং রিয়াজউদ্দিন বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোঃ ইমামুর রশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুপিটার , ওস্তাদ হুমায়ুন কবির , ওস্তাদ আশীষ কুমার বড়ুয়া, এমদাদ , খালিদ ইমাম , আলী আকবর মিন্টু , রাশেদুল ইসলাম সানি, শফিকুল ইসলাম গুড্ডু , তমাল দোবে উচ্ছ্বাস , সোহেল ইসলাম ,লিমন , জিয়াউর রহমান, হিমন, সুজয় আহমেদ , তিতাস, ফজলু ,কবির হোসেন, নাসির উদ্দিন,মিরাজ, প্রবির,সৈকত সহ স্বনামধন্য কবুতর পালক ব্যক্তিবর্গ। বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও ট্রফি প্রদান করা হয়। সমষ্টিগত কবুতর উড়ানো প্রতিযোগিতায় ১ ম স্থান অর্জন করেন কামরুল হাসান। তাকে মিস্টার বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দিয়ে নগদ ৪০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কবুতর শান্তির প্রতীক। কবুতর পালন ও কবুতর বাজিতে যুবসমাজ শান্তির বিনোদন খুঁজে পায় এবং অন্যায় ও অপরাধমূলক কাজ থেকে দূরে থাকে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন আসুন স্বচ্ছ কবুতর বাজিতে প্রাণের বিনোদন খুঁজি সমগ্র বাংলাদেশব্যাপী।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park