আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা
"রক্তে জ্বলে পুরনো শপথ, এই যুদ্ধেই খুঁজে পাই মুক্তির পথ" এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদের ৪১ তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। শনিবার (২১ নভেম্বর) বিকাল ৫টায় খুলনা বিএমএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে সুদীপ্ত মন্ডলকে, সাধারণ সম্পাদক পদে সজীব খানকে এবং সাংগঠনিক পদে তিতাস চক্রবর্তীকে নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি ঐশী জ্যোতি গোলদার, পিয়ার মন্ডল, আবির ইসলাম অপু, সহ সাধারণ সম্পাদক চিরন্তন, মিলন হোসেন, তন্ময় ভার্মা, কোষাধ্যক্ষ মেহরাব হোসাইন, দপ্তর সম্পাদক পলাশ শীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবিত হোসেন হৃদয়, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক জিৎ মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক সাগর ইসলাম, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক প্রবল রায়, ক্রিয়া সম্পাদক সুজন দেবনাথ, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আরিফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, সদস্য পদে যথাক্রমে আরিফ রহমান, সোহানুর রহমান, সাকিব হাসান, রেজোয়ান আহমেদ, নাঈম সানা। কমিটির ২টা পদ ফাঁকা রাখা হয়েছে যা পরবর্তী কার্যক্রমের ভিত্তিতে নির্বাচিত করা হবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.