মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির খুলনা জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার সময় খুলনা মহানগরীর রুপসা পাইকারী কাঁচা বাজার সমিতির কার্যালয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিষয় বিভিন্ন পরামর্শ তুলে ধরেন নেতৃবৃন্দ।
খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক ও রুপসা মৎস্যজীবী সমিতির নেতা মোঃ সাইমুম ইসলাম রাজ্জাক এর সভাপতিত্বে এবং বিভাগীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মোঃ জাহান আলী সরকার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্ষুদ্র মৎস্যজীবী দলের সদস্য ও খুলনা বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত মোঃ মহিউদ্দিন মৃধা।
এসময় আরও উপস্থিত ছিলেন
খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর কবির, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লাকী মৌসুমী,খুলনা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হোসেন সহ রুপসা জেলে সমিতির স্হানীয় ও বাগেরহাট জেলার নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.